ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত থেকে দেশে এলো আরো ১৯৮ মেট্রিক টন অক্সিজেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৭ বার পঠিত

ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনে দেশে এল আরো ১৯৮ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও)। অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে দেশে দশম চালান এটি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভারতের সাউথইস্টার্ন রেলওয়ের বরাত দিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ‘ভারত থেকে দশম চালানে ১৯৮ টন তরল মেডিক্যাল অক্সিজেন বুধবার (১৮ আগস্ট) রওনা করেছে। এতক্ষণে অক্সিজেন নিয়ে ট্রেনটি বেনাপোল বন্দর পৌঁছে গেছে।’

বুধবার (১৮ আগস্ট) সাউথইস্টার্ন রেলওয়ে তাদের ভেরিফায়েড টুইটটার অ্যাকাউন্টে জানায়, দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি ট্রেন চক্রধরপুর বিভাগের রাউরকেলা থেকে বাংলাদেশের বেনাপোলে ১০ম অক্সিজেন এক্সপ্রেস পাঠিয়েছে। ট্রেনটি ১০টি কনটেইনারে ১৯৮ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) বহন করে রাউরকেলা ছেড়ে যায়।

করোনা পরিস্থিতিতে দেশের হাসপাতালগুলোতে সম্ভাব্য অক্সিজেনের সংকট মোকাবিলায় বেসরকারি প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড ভারত থেকে এ অক্সিজেন আমদানি করেছে। এ নিয়ে লিনডে বাংলাদেশ লিমিটেড ৯ দফায় রেলপথে ভারত থেকে প্রায় ১ হাজার ৮০০ টন তরল অক্সিজেন আমদানি করেছে।

https://www.facebook.com/watch/?v=337792208044043

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102