ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরও ২২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত

সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জনই সিলেট জেলার বাসিন্দা। এর আগে গত ১১ আগস্ট করোনায় একদিনে ২২ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো করোনা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৪৭৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে সুস্থ হয়েছে ৫৯৭ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন।

নতুন করে শনাক্ত ৪৭৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৫২০ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৯৯৪ জন, সুনামগঞ্জে পাঁচ হাজার ৮৪২ জন, হবিগঞ্জ জেলায় ছয় হাজার ৭৫ জন, মৌলভীবাজারে সাত হাজার ৩৪৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার হাজার ২৬০ জন।

সিলেটে বিভাগে বৃহস্পতিবার শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৫১ শতাংশ। যার ২৬ দশমিক শূন্য ৭৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ, হবিগঞ্জে ১৮ দশমিক ৪৫ শতাংশ ও মৌলভীবাজারে ২৯ দশমিক ৭৮ শতাংশ।

সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৯৫৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৯৪ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102