ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিগগিরই আফগানিস্তানে ফিরব: গনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত

দেশ থেকে পালিয়ে যাওয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি শিগগিরই আফগানিস্তানে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে এমন অঙ্গীকার করেন তিনি।

আশরাফ গনি বলেন, আমি সংযুক্ত আরব আমিরাতে আছি। কিন্তু শিগগিরই আমার দেশে ফিরে আসব। দেশে ফেরার আগে আশরাফ গনি অন্যান্যদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানান।

আফগানদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবেন বলেও ভিডিও বার্তায় প্রতিশ্রুতি দেন আশরাফ গনি। তিনি বলেন, আমাকে কাবুল ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, আমি রাজধানীতে রক্তপাতের কারণ হতে চাইনি।

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে অনেক আফগান নাগরিক আশরাফ গনিকে ‘বিশ্বাসঘাতক’ বলে সমালোচনা করছেন। এ ব্যাপারে তিনি বলেন, আমি স্বদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানাই। আমরা কাবুলের জন্য শান্তি চেয়েছিলাম এবং এটাকে ধ্বংস করতে চাইনি। আমি আশা করি আফগানিস্তানে যুদ্ধ শেষ হবে। এই ব্যর্থতার জন্য আমাদের সশস্ত্র বাহিনী দায়ী নয়, রাজনীতিবিদরা দায়ী।

কাবুলের নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে তিনি তালেবানের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন বলেও দাবি করেন আশরাফ গনি।

গত ১৫ আগস্ট আশরাফ গনি আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে তালেবানরা বিনাযুদ্ধে কাবুলে প্রবেশ করে এবং রাজধানীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। তালেবানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে উপ-রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ জাতীয় সংবিধান অনুযায়ী এবং রাষ্ট্রপতির অনুপস্থিতিতে নিজেকে ‘কেয়ারটেকার প্রেসিডেন্ট’ ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102