ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খোলেনি মিরপুর জাতীয় চিড়িয়াখানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৪ বার পঠিত

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দীর্ঘ দিন বন্ধ থাকে দেশের সব পর্যযটন ও বিনোদন কেন্দ্র। বৃহস্পতিবার থেকে সব বিনোদন ও পর্যটন কেন্দ্র খোলার কথা থাকলেও খোলেনি মিরপুরের জাতীয় চিড়িয়াখানা।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. আব্দুল লতিফ জানান, সব ধরনের বিনোদন কেন্দ্র থেকে সরকারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বৃহস্পতিবার থেকে (১৯ আগস্ট) এটাই ছিল সরকারের ঘোষণা। জাতীয় চিড়িয়াখানা পশুপাখির স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করে চিড়িয়াখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারিনি আমরা।

সেক্ষেত্রে আমাদের এখানকার পরিস্থিতি ভিন্ন। কারণ পশুপাখি আছে প্রায় তিন হাজারেরও বেশি, পশু পাখির একটা বিরাট অংশ সংবেদনশীল, যেকোনো সময় করোনায় আক্রান্ত হতে পারে। এজন্য আমরা করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ৭-৮ দিন দেখি করোনা কোন দিকে মোড় নেয়।

তিনি বলেন, সব বিনোদন কেন্দ্র এক না, এই মুহূর্তে আমি সব ওপেন করতে পারি না। যদি কোনো কারণে করোনায় আক্রান্ত কোনো রোগী ভেতরে প্রবেশ করে, তবে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102