ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি এলাসিন গ্রামেই।

নিহতরা হলেন- উপজেলার সানবাড়ি গ্রামের মৃত জুলহাসের ছেলে মুদি দোকানদার নাসিম (৩২), কাশেম মিয়ার ছেলে অটোচালক আক্কাস (৩২) এবং পাছ এলাসিন গ্রামের বাবুল হোসেনের ছেলে পল্লী চিকিৎসক পারভেজ (৩৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নিহত নাসিম দুই বন্ধুকে নিয়ে তার দোকানে বসে মদপান করেন। এসময় গুরুতর অসুস্থ হয়েন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ওসি সাজ্জাত হোসেন বলেন, নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102