বিপৎসীমার উপরে বইছে বেশ কয়েকটি নদ-নদীর পানি। তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের তিনটি উপজেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানিবন্দি হয়ে পড়েছে হাজারের বেশি পরিবার। অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। তলিয়ে গেছে ফসলি জমি।
শুক্রবার (২০ আগস্ট) সকালে তিস্তা নদীর দোয়ানী ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও মধ্যরাত থেকে কমতে থাকে পানির প্রবাহ। এখানে নদীর বিপৎসীমা ৫২ মিটার ৬০ সেন্টিমিটার।
এদিকে বিপৎসীমার উপরে বইছে পদ্মা নদীর পানি। এতে প্লাবিত হয়েছে ফরিদপুরের নিচু এলাকা। দুর্ভোগে পড়েছেন অন্তত ৪০ গ্রামের মানুষ।
এছাড়া রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার উপরে পদ্মার পানি।