সীতাকুণ্ড সাগর উপকূলের সংরক্ষিত বন থেকে সাড়ে ৬ ফুট লম্বা মরা ডলফিন উদ্ধার করে মাটি চাপা দিয়েছে বন বিভাগ।
শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উপকূলীয় বনে ডলফিনটি দেখতে পান বন কর্মকর্তারা।
উপকূলীয় বন বিভাগের বিট অফিসার এইচএম জলিলুর রহমান বলেন, আজ সকাল ৯টার দিকে ডিউটি করার সময় তীব্র দুর্গন্ধ পেয়ে বন কর্মকর্তারা খুঁজতে থাকেন। একপর্যায়ে সাড়ে ৬ ফুট লম্বা মরা ডলফিন খুঁজে পান।
তিনি বলেন, আমরা ডলফিনটি মাটিচাপা দিয়েছি। ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।