ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমাদের অর্থ ফেরত দিন, আমেরিকার প্রতি তালেবানের আহ্বান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে।

আমেরিকায় থাকা আফগানিস্তানের অর্থ আটকে দেওয়ার একই সময়ে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে আর্থিক সহযোগিতা করা হবে না বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ায় তালেবান এ মন্তব্য করেছে।
কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আমেরিকা ও আইএমএফের ঘোষণা অত্যন্ত অন্যায় ও অবিচারের শামিল, কারণ এই মুহূর্তে আফগানিস্তানের পুনর্গঠনের জন্য আমাদের অর্থ প্রয়োজন।

তিনি ‘আফগানিস্তানের জনগণের দাবি ও আশা-আকাঙ্ক্ষার’ প্রতি সম্মান জানানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

গত বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঘোষণা করেছে, তালেবানকে কোনও ধরনের আর্থিক সাহায্য করবে না আইএমএফ। এছাড়া, মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, দেশটিতে থাকা আফগানিস্তানের সব অর্থ জব্দ করা হয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার সময় আফগানিস্তানের ৯০০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে। এসব অর্থের বেশিরভাগই আমেরিকার হাতে রয়েছে।

সোহাইল শাহিন আরও বলেন, “আফগানিস্তানের পুনর্গঠনের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আফগানিস্তানের জনগণ তীব্রভাবে অর্থের মুখাপেক্ষী। এদেশের কেন্দ্রীয় ব্যাংকের বাজেট প্রয়োজন।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102