ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৮ বছরের কম বয়সীদের জাতীয় পরিচয়পত্র, বৈঠক কাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

১৮ বছরের কম বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার ইসির সভাকক্ষে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এতে ১৮ বছরের কম বয়সীদের এনআইডি দেওয়ার বিষয়ে আলোচনা হবে।

কর্মকর্তারা বলছেন, ইসি সচিবালয়ের প্রস্তাবের ওপর কমিশন অনুমোদন দিলে সেপ্টেম্বর থেকেই ১৮ বছরের কম বয়সীরা এনআইডি নিতে পারবে।
সরকার সব বয়সীদের করোনা টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে ১৮ বা তার চেয়ে বেশি বয়সীদেরও টিকা দেওয়ার ঘোষণা এসেছে। ধীরে ধীরে আরও কম বয়সীদের দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে টিকা কার্ড পেতে যেন ১৮-এর নিচের বয়সীদের কোনো সমস্যা পোহাতে না হয়, তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।

সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে গত ৮ আগস্ট এনআইডি অনুবিভাগ একটি সভা করেছে। যেখানে সিদ্ধান্ত হয়েছে ১ জানুয়ারি ২০০৬ বা এর পূর্বে যাদের জন্ম তাদের এনআইডি দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ চলতি মাসে যদি বিষয়টির অনুমোদন দেয় কমিশন তবে, ১৫ বছর ৭ মাসের ঊর্ধ্বের যেকোনো নাগরিক এনআইডি পাবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102