ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হুড়োহুড়িতে কাবুল বিমানবন্দরে নিহত ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবারও আফগানিস্তান ছাড়ার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরে অবস্থান করছেন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের আন্তরিক চিন্তাভাবনা সেই সাত আফগান নাগরিকের পরিবারকে নিয়ে, যারা দুঃখজনকভাবে কাবুলে ভিড়ের মধ্যে মারা গেছেন।’ খবর এএফপির।

তালেবানরা আফগানিস্তানের দখল নেয়ার পর বিপুল সংখ্যক লোককে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

ওই কর্মকর্তা বলেন, ‘সেখানকার পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং রয়ে গেছে। আমরা যতটা সম্ভব নিরাপদে লোকদের সরিয়ে আনার চেষ্টা করছি। পরিস্থিতি ম্যানেজ করতে যা যা করতে পারি তা করছি।’

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস রবিবার যুক্তরাজ্যের সংবাদপত্র মেইলকে বলেছিলেন যে, ৩১ আগস্টের মার্কিন সময়সীমার আগে কোনো দেশ সবাইকে বের করে আনতে পারবে না।

তিনি বলেন, ‘সম্ভবত আমেরিকানদের আরও বেশি দিন থাকার অনুমতি দেওয়া হবে এবং তারা আমাদের পূর্ণ সমর্থন পাবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102