ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৪৮ বার পঠিত

খুলনায় চতুর্থ স্ত্রী হত্যার দায়ে স্বামী পরিমল বাইনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসামি পরিমল বাইন পলাতক রয়েছেন।

রোববার (২২ আগস্ট) দুপুরে খুলনা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানা গেছে, ২০১৬ সালের ১৬ এপ্রিল খুলনা জেলার দিঘলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল মজিদ গাজীরহাট এলাকায় ডিউটিকালীন সময়ে স্থানীয় লোকজনের মুখে জানতে পারেন, ওই থানা এলাকার পদ্মবিলা ও বামনডাঙ্গা বিলের মধ্যে আত্রাই নদীর সংযোগস্থলে মাথাবিহীন মরদেহ পড়ে রয়েছে। দুপুরে তিনি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। মরদেহের পরিচয় না পাওয়ায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে তিনি থানায় মামলা দায়ের করেন যার নম্বর ৯।

মামলাটির তদন্ত করেন থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান। কুলকিনারা না পেয়ে পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডির পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী তদন্ত করে স্বামী পরিমল বাইন ও টিপু শেখকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিমল বাইন তার স্ত্রী হত্যার বিষয়টি স্বীকার করেন। ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরিমল বাইনের একাধিক বিয়ের ঘটনা জেনে যাওয়ায় স্ত্রী মিনা রানি পোদ্দার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তাকে হত্যার জন্য পরিকল্পনা করতে থাকে স্বামী পরিমল। হত্যার জন্য ১০ হাজার টাকায় ভাড়া করা হয় একই এলাকার খুনি টিপু সুলতানকে। সে অনুযায়ী ভিকটিমকে তার স্বামী ওই বছরের ১৩ এপ্রিল রাতে টিপু সুলতানের বাড়ি নিয়ে যায়। নেওয়ার সঙ্গে সঙ্গে খুনি দা দিয়ে ভিকটিমের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন। পরে চুক্তি অনুযায়ী নিহতের স্বামী টিপু সুলতানকে ১০ হাজার টাকা দেন। ২০১৭ সালের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা তাদের ২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার চলাকালীন সময়ে আসামি টিপুর মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102