ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মার্কিন বিমানে আফগান নারীর সন্তান প্রসব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৪০ বার পঠিত

কাবুল থেকে সেনা প্রত্যাহারের একটি মার্কিন ফ্লাইট জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর বিমানেই এক আফগান নারী সন্তান জন্ম দিয়েছেন। আজ রবিবার টুইটারে এক পোস্টে এ কথা জানায় ইউএস এয়ার মডিরিটি কমান্ড।

এতে বলা হয়, ‘ওই মা তার পরিবারের সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে জার্মানির রামস্টেইন এয়ারবেসে উঠেছিলেন। তখন তিনি বিমানেই সন্তান প্রসব করেন। ওই মা জটিলতার সম্মুখীন হলে, বিমানের কমান্ডার দ্রুত বিমান অবতরণের সিদ্ধান্ত নেন, যা মায়ের জীবনকে স্থিতিশীল করতে এবং বাঁচাতে সাহায্য করে।’

বিমানটি অবতরণ করার পর, মার্কিন সামরিক চিকিৎসকরা বিমানে এসে শিশুটিকে প্রসব করেন। মা ও শিশু দুজনেই সুস্থ আছে। তাদের নিকটবর্তী একটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

ইউএস এয়ার মবিলিটি কমান্ড আরও জানায়, মধ্যপ্রাচ্যের একটি অস্থায়ী ঘাঁটি হয়ে জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে সৈন্যদের পৌঁছে দিচ্ছিল সি-সেভেনটিন পরিবহন বিমানটি। তালেবানের দখলে যাওয়া আফগানিস্তান থেকে পালানোর জন্য তাদের সঙ্গী হয়েছিলেন ওই অন্তঃসত্ত্বা আফগান নারী।

সূত্র : বিবিসি, সিএনএন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102