ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে কৃষককে গাছে বেঁধে পেটালেন মেম্বার!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

নাটোরের সিংড়ায় দুজন কৃষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্য মকলেছ আলীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে।

জানা যায়, রবিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ওই ইউপি সদস্যের আমন ধানের জমিতে প্রবেশ করে। এ সময় ইউপি সদস্য ও তাঁর লোকজন ১১টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ওই দুজন কৃষক উপস্থিত হলে ইউপি সদস্য মকলেছ আলী কৃষক বেলায়েতকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে বেধরক পেটায়। বিষয়টি জানাজানি হলে দুজনকে ছেড়ে দিতে বাধ্য হয় তারা।

অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, ‘তাদের গরু আমার জমি নষ্ট করায় তাদেরকে গ্রামে ধরা হয়েছিল। দুয়েকটি লাঠি দিয়ে মারার কথা স্বীকার করেন তিনি।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102