ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের তক্ষক উদ্ধার, গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

বরিশাল নগরীতে বিরল বন্যপ্রাণী তক্ষক শিকার ও কেনাবেচার সঙ্গে জড়িত অভিযোগে এক নারীসহ সংঘবদ্ধ একটি চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি তক্ষক উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। এর আগে রোববার (২২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন-ঝালকাঠীর রাজাপুর উপজেলার গালুয়া এলাকার মৃত মোক্তার আলনী হাওলাদারের ছেলে মো. ছালেক হাওলাদার (৫৫), বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার মৃত নওশের আলীর ছেলে দেলোয়ার হোসেন (৬০), একই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী হনুফা বেগম (২৫), নগরীর শিকদার পাড়া এলাকার আবুল কালাম দুরানীর ছেলে নিজাম উদ্দিন দুরানী (৩৪) ও চৌহুতপুর এলাকার মৃত মালেক আকনের ছেলে সুমন আকন (৩২)।

অভিযানে অংশ নেয়া মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ খাইরুল আলম জানান, নগরীর ধান গবেষণা রোড এলাকার একটি বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিরল বন্যপ্রাণী তক্ষক এনে রাখা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে পরিদর্শক ফিরোজ আহমেদের নেতৃত্বে ডিবির একটি দল রোববার রাতে অভিযান চালায়। পরে ধান গবেষণা রোড এলাকার দেলোয়ার হোসেনের বাসায় তল্লাশি চালিয়ে তক্ষকটিকে উদ্ধার করা হয়। ছাই রঙের প্রাণীটি লম্বায় ১৫ ইঞ্চি ও ওজন ১৮০ গ্রাম। এসময় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা জানিয়েছেন, ওই প্রাণীটি তারা রাঙ্গামাটি এলাকা থেকে শিকার করেছেন। মাসখানেক আগে তক্ষকটিকে দেলোয়ার হোসেনের বাসায় এনে রাখা হয়। ১০ লাখ টাকায় এটি বিক্রি করার কথা ছিল।

মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, এ ঘটনায় দুপুরে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। আটক পাঁচজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102