ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় করোনায় বগুড়ায় আরও ১১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

বগুড়ায় তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় এবং উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন আক্রান্ত হয়ে এবং পাঁচজন উপসর্গ নিয়ে মারা যান।

সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ২৭৯টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হন ৪৬ জন। তাদের মধ্যে সদরে ৩৪ জন, সোনাতলায় দুইজন, আদমদীঘিতে দুইজন, দুপচাঁচিয়ায় দুইজন, কাহালুতে দুইজন এবং সারিয়াকান্দি, ধুনট, শাজাহানপুর ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।

এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৩১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭৪৩ জন। আর চিকিৎসাধীন আছেন ৩৪১ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102