ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবার মৃত্যুশোক সইতে পারলেন না ছেলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৪ বার পঠিত
হবিগঞ্জ

হবিগঞ্জে বাবার মৃত্যুশোক সহ্য করতে না পেরে পাঁচ ঘণ্টা পর মারা গেছেন ছেলেও। রোববার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতরা হলেন- গোলাম কিবরিয়া ওরফে দিলু মাস্টার (৭০) ও তার ছেলে মো. রুবেল মিয়া (৩৫)। সোমবার দুপুরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুল ইসলাম ফজল বলেন, দিলু মাস্টার দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি অবসরে বাড়িতে অবস্থান করছিলেন। তার ছেলে মো. রুবেল মিয়া পল্লী চিকিৎসক হিসেবে উচাইল বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, রোববার দিলু মাস্টার হৃদরোগে আক্রান্ত হন। তাকে নিয়ে ছেলে রুবেল মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। রাতেই অ্যাম্বুলেন্সে করে বাবার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। বাড়ি ফেরার পর কান্না করতে গিয়ে অজ্ঞান হন রুবেল মিয়া। দীর্ঘক্ষণ পরও তার জ্ঞান না ফেরায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102