ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট-৩ আসনের উপ-নির্বাচন ৪ সেপ্টেম্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এর আগে নির্বাচন ভবনে কমিশনের সভা অনুষ্ঠিত হয়।

মো. হুমায়ুন কবীর বলেন, সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর। যেহেতু ভোটের মাত্র দুই দিন আগে এটি বন্ধ করা হয়েছিল। তাই ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ পাবেন।

সিলেট-৩ আসনে দুইবার ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ইসি। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও লকডাউনের কারণে নির্ধারিত তারিখে ভোট সম্পন্ন করা হয়নি। সর্বশেষ ২৮ জুলাই এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ভোটের দুদিন আগে, ২৬ জুলাই এ আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর ৫ আগস্ট এ আসনের নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন আদালত। আইন অনুযায়ী, ৬ সেপ্টেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102