ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কথা হলো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত

আফগানিস্তান নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ফোনে আলোচনা করেছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, কাভুসোগলু ও ব্লিঙ্কেন আফগানিস্তানে ‘অব্যাহত সহযোগিতা’ এবং যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে ‘নিরাপদে যুক্তরাষ্ট্রের নাগরিক, মিত্র এবং সহযোগীদের’ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন।

সম্প্রতি জি ৭-এর ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ আগস্টের মধ্যেই দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান।

তালেবানও চায় না দেশটিতে ৩১ আগস্টের পর কোনো বিদেশি সেনা অবস্থান করুক।

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। দেশের অধিকাংশ এলাকাই এখন সশস্ত্র গোষ্ঠীটির দখলে। এখন তারা আফগানিস্তানের ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102