ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলোচনার জন্য ইরান সফরে গেলেন তালেবান নেতা বারাদার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত
ফাইল ছবি

আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে গেছেন তালেবানের উপনেতা মোল্লা আব্দুল গণি বারাদার। মঙ্গলবারের এ সফরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

তালেবানের এক মুখপাত্রকে উদ্ধৃত করে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এ খবর জানিয়েছে।

মোহাম্মদ নাঈম নামে ওই তালেবান মুখপাত্র জানান, বারাদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইরানি কর্মকর্তার সঙ্গে দুই দেশের সম্পর্ক, আফগান শরণার্থী পরিস্থিতি এবং আফগানিস্তানের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আলোচনা করবে। তবে এ সফর নিয়ে মুখপাত্র বিস্তারিত কিছু জানাননি।

এদিকে আফগানিস্তানের উত্তেজনার মধ্যে ইরানসহ ৪ দেশ সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

বুধবার তিনি তার সফর শুরু করবেন। এরপর তিনি পর্যায়ক্রমে তিনি তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কিমেনিস্তান সফর করবেন। এরপর তিনি যাবেন ইরানে। তার এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এই সফরে উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বর্তমান এই গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন। আফগানিস্তান ও আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও পারস্পরিক মতবিনিময় করবেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102