ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরাকে মার্কিন সামরিক বহরে বোমা হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত
ইরাকে মার্কিন সামরিক বহরে বোমা হামলা

ইরাকের রাজধানী বাগদাদের কাছে একটি মার্কিন সামরিক বাহিনীর গাড়িবহরে মঙ্গলবার বোমা হামলার ঘটনা ঘটেছে।

রাজধানী বাগদাদের পশ্চিমে আল-তাজি এলাকা দিয়ে বহরটি যাওয়ার সময় বোমা হামলার কবলে পড়ে। তাসনিম নিউজের।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ হামলার কথা নিশ্চিত করে বলেছেন, মার্কিন সামরিক বহরে হামলা চালানোর জন্য রাস্তার পাশে বোমা পেতে রাখা হয়েছিল।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে ইরাকের বেবিলন প্রদেশে আরেকটি মার্কিন সামরিক বহরেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরাকি নিরাপত্তারক্ষা বাহিনীর সদস্যরা।

এ বহরে বেশ কয়েকটি ট্রাক ছিল, যাতে সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল। তবে ওই হামলায় মার্কিন সেনাদের কোনো ক্ষতি হয়েছে কিনা তা পরিষ্কার নয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি।

এর একদিন আগেই বাগদাদের দক্ষিণাঞ্চল আরেকটি মার্কিন সামরিক বহর বোমা হামলার কবলে পড়ে। এতে বহরের একটি ট্রাক ড্রাইভার নিহত হন।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে বাগদাদের সঙ্গে ওয়াশিংটনের মধ্যে যখন সম্পর্কের মারাত্মক টানাপড়েন চলছে, তখন মার্কিন সামরিক বহর একের পর এক বোমা হামলার কবলে পড়ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102