শেরপুর প্রতিনিধি; শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক হারুন অর রশিদকে (২৬) জামিন দিয়েছে আদালত।
গতকাল ছাত্রলীগ নেতাকে শেরপুর জেলা কারাগার থেকে মোটরসাইকেল বহরে নালিতাবাড়ীতে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত ১লা জুলাই নালিতাবাড়ী বাজার থেকে হারুনকে গ্রেফতার করে পুলিশ।