ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরপুরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ৭ জন দগ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৫০ বার পঠিত

রাজধানীর মিরপুরের ১১ নম্বরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টায় বিকট শব্দে এ বিস্ফোরণ হয়। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রোওশনারা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। তাদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাড়ির মালিক রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ছয় তলা বাড়ির নিচে গ্যাসলাইনে লিকেজ ছিল। দুদিন আগে গ্যাসের লিকেজ ঠিক করা হয়। বুধবার দিবাগত রাত ১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই পথচারী ও নিচতলার ভাড়াটিয়াসহ আরও পাঁচজন দগ্ধ হন। তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। দুই-একজনের অবস্থা আশঙ্কাজনক। শিশু নওশীনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন গণমাধ্যমকে বলেন, মিরপুর থেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুটিকে আইসিইউতে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102