ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলার কুড়াপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রফিকুল ইসলাম রাশেদ (৩৭) ও মুক্তার হোসেন (৪০)। তারা দু’জনই কুষ্টিয়া সদরের হাউজিং এলাকার বাসিন্দা।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রাশেদ ও মুক্তার বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে পাংশার কুড়াপাড়ায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের পিলারে ধাক্কা খায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মুক্তার ও রাশেদ। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ছোট-বড় অনেকগুলো ব্রিজের নির্মাণ কাজ চলছে। ঠিকাদার প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102