ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হল মিরপুর চিড়িয়াখানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২২ বার পঠিত

সাড়ে চার মাস বন্ধ থাকার পর অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার দুয়ার। জাতীয় চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ জানিয়েছেন, মাস্ক ছাড়া কেউ চিড়িয়াখানায় টিকিট কাটতে ও প্রবেশ করতে পারবেন না। দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানতে হবে পুরোপুরি। একই সাথে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।

এর আগে ১৯ অগাস্ট থেকে কয়েকটি শর্তে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা হলেও কোভিড সংক্রমণ থেকে খাঁচাবন্দি প্রাণীদের রক্ষায় তখন চিড়িয়াখানা বন্ধ রাখা হয়। করোনাভাইরাস সংক্রমণরোধে প্রাণিদের জন্য নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। তাদের নিরাপত্তায় কতৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় রয়েছেন কিছু সেচ্ছাসেবক।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার চিড়িয়াখানায় দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ নতুন করে বাড়ার ফলে গত ২ এপ্রিল চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

লকডাউন তুলে নেওয়ার এক সপ্তাহ পর ১৯ অগাস্ট থেকে স্বাস্থ্যবিধি মানার শর্তে পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রও খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার।

বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানায় যেতে পারবেন।

চিড়িয়াখানা খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102