বগুড়ার কাহালুতে পুকুরে পড়ে মোহিনী খাতুন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেওগ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে হাত-পা ধোয়ার জন্য মোহিনী খাতুন যায়। এ সময় সবার অগোচরে পা পিচলে পুকুরের পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।