ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারী চিকিৎসাকর্মীদের কর্মস্থলে ফিরতে বলল তালেবান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

আফগানিস্তানে চিকিৎসা সেবায় নিয়োজিত নারীদেরকে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে এই আহ্বান জানায় তারা।

বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে কর্মরত নারীদের কর্মস্থলে ফিরে যেতে কোনো বাধা নেই। খবর রয়টার্সের

এর আগে তালেবানের অন্যতম মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক বলেছিলেন, ইসলামি শরিয়া আইন অনুযায়ী তাদের সরকার পরিচালিত হবে এবং সেখানে নারীরা শিক্ষা ও চাকুরি করার সুযোগ পাবে। তবে তিনি একথাও বলেছিলেন, শরিয়া আইনে নারীকে যতটুকু স্বাধীনতা দেয়া হয়েছে তারা ততটুকু স্বাধীনতাই ভোগ করবে।

তালেবানের পক্ষ থেকে সম্প্রতি আরো জানানো হয়েছিল, নারীদের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা না করা পর্যন্ত তারা যেন কর্মস্থলে ফিরে না যায়। তবে স্বাস্থ্যখাতে নারী চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের অনুপস্থিতিতে দৃশ্যত মারাত্মক সমস্যা তৈরি হওয়ার কারণে জরুরি ভিত্তিতে এই খাতে কর্মরত নারীদের চাকুরিতে যোগ দেয়ার আহ্বান জানাল তালেবান।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়। তারা কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102