এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুতে সম্মতি দিয়েছে ভারত। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর আগামী ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।
শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এসব তথ্য জানা গেছে।
তবে ট্যুরিস্ট ভিসা এখনই চালু হচ্ছে না। শুধুমাত্র চিকিৎসা, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য চালু থাকবে ফ্লাইটগুলো।