ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্যারেজে রাখা প্রাইভেটকারে মিলল চালকের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত
বগুড়া

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলায় প্রাইভেটকারের ভেতর থেকে ফেরদৌস আলী (৩৬) নামে এক গাড়িচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত পৌনে ৯ টার দিকে টার দিকে সদরের মালতিনগর বকশিবাজার এলাকায় একটি গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়। ফেরদৌস যে প্রাইভেটকারটি চালাতেন, সেই গাড়ি থেকেই তার লাশ উদ্ধার করা হয়েছে। ফেরদৌস গাবতলী উপজেলার বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ফেরদৌস নাহিদা সুলতানা নামে এক চিকিৎসকের গাড়িচালক। নাহিদা সুলতানা মালতিনগর হাইস্কুল এলাকার বাসিন্দা। তার প্রাইভেটকারটি পাশের বকশিবাজার এলাকার একটি গ্যারেজে রাখা হত। গ্যারেজটির মালিক নাহিদার স্বামী ব্যাংক কর্মকর্তা জিয়া আনসারী। তিনি ঢাকায় অগ্রণী ব্যাংকে কর্মরত রয়েছেন। গত বৃহস্পতিবার ব্যাংক কর্মকর্তা জিয়া আনসারী ও তার স্ত্রী ঢাকায় গেছেন।

বৃহস্পতিবার রাতে চালক ফেরদৌস আলী প্রাইভেটকার নিয়ে তাদেরকে সাতমাথা এলাকায় পৌঁছে দেন। পরে তারা ঢাকামুখি কোচে ওঠার পর ফেরদৌস গাড়ি নিয়ে গ্যারেজের দিকে রওনা হন।

তারা আরো জানান, বেলাল হোসেন নামে একজন ইলেক্ট্রিশিয়ান কাম কেয়ারটেকার ওই গ্যারেজ দেখাশোনা করেন। শনিবার রাতে তিনি বকশীবাজার এলাকায় গ্যারেজের ভেতরে যাওয়ার জন্য সাটার খোলেন। এর পরপরই প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকে সেখান থেকে। পরে তিনি গ্যারেজে প্রবেশ করে প্রাইভেটকারে ভিতর ফেরদৌসের লাশ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

পুলিশ কর্মকর্তা ফয়সাল মাহমুদ বলেন, লাশ ময়না তদেন্তর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102