ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে নৈশ প্রহরী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাজারে একটি অটোরিকশার গ্যারেজ থেকে আনিসুর রহমান ওরফে নারা (৭০) নামের এক নৈশ প্রহরীর হাত, পা ও মুখ বাঁধা মরদেহ পাওয়া গেছে। ওই গ্যারেজ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকালে খবর পেয়ে মহানগরীর শাহ মখদুম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে পাঠায়।

পুলিশের ধারণা অটোরিকশা চুরির জন্যই তাকে হত্যা করা হয়েছে। রোববার (২৯ আগস্ট) দিনগত রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে। চোররা তাকে হত্যা করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে রেখে গেছেন। নিহত আনিসুর রহমানের বাড়ি নওদাপাড়া এলাকাতেই। বাবার নাম মৃত ইয়াসিন আলী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান জানান, নওদাপাড়া বাজারে একটি অটোরিকশার গ্যারেজের নৈশ প্রহরী ছিলেন আনিসুর রহমান। সোমবার সকালে গ্যারেজের ভেতর তার হাত, পা ও মুখ বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, ওই গ্যারেজ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আনিসুরকে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশাটি চুরি করেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102