ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাইজেরিয়ায় ৭৩ শিক্ষার্থীকে তুলে নিয়ে গেল অস্ত্রধারীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

অস্ত্রধারীরা নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের স্কুল থেকে ৭৩ শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বুধবার এক বিবৃতিতে নাইজেরিয়ার পুলিশ এ তথ্য জানায়। খবর আলজাজিরার।

দেশটির জামফারা রাজ্যের পুলিশের মুখপাত্র মুহাম্মদ শেহু জানান, বুধবার সকালে প্রত্যন্ত একটি গ্রামের স্কুল থেকে ৭৩ শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় অস্ত্রধারীরা।

মুহাম্মদ শেহু বলেন, পুলিশের টিম সেনাবাহিনীর সঙ্গে ওই শিক্ষার্থীদের মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারাসহ বিভিন্ন রাজ্যসরকার গণ-অপহরণ এবং অন্যান্য সহিংস অপরাধ বন্ধের প্রয়াসে বাসিন্দাদের ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করার পর এ অপহরণের ঘটনা ঘটল।

গত ডিসেম্বর থেকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে হাজারেরও বেশি শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে।

অপহরণের পর শিক্ষার্থীদের বাবা-মায়ের কাছে বড় অঙ্কের অর্থ নিয়ে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। আবার অপহরণের পর অনেক শিক্ষার্থী মারা গেছেন বা হত্যা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102