ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে কীটনাশক পানে এক ব্যক্তির আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪ বার পঠিত

রাজধানীর ভাটারা কুড়িল এলাকার একটি বাসায় মকবুল হোসেন মৃধা (৫০) নামে এক ব্যক্তি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুড়িল মৈশানবাড়ির ভাড়া বাসায় তিনি কীটনাশক পান করেন।

পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মকবুলের ছেলে রায়হান মৃধা জানান, তাদের বাড়ি রাজশাহী জেলায়। তার বাবা রাজমিস্ত্রীর কাজ করতেন। তার মা পলি আক্তার সৌদিআরব প্রবাসী। তারা তিন ভাই তিন বোন কুড়িল মৈশানবাড়িতে ভাড়া থাকে। তিন বছর ধরে তার মা সৌদি আরব থাকে।

রায়হান আরো জানান, তার বাবা মকবুল হোসেন কিছু টাকা ঋণ আছেন। এ টাকা পরিশোধের জন্য তার মায়ের সঙ্গে প্রায়ই মোবাইলে কথা কাটাকাটি হতো। আজ সন্ধ্যায় আমি বাড়ির বাইরে কাজে ছিলাম। জানতে পারি বাবা কীটনাশক জাতীয় কিছু পান করেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তবে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে ছিল কিনা তা বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানায় অবহিত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102