দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ভালো শুরু করেছে। দুই ওপেনারের উদ্বোধনী জুটিতে ৭ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪২ রান।
এর আগে পাওয়ার প্লের প্রথম ৬ ওভার শেষে বাংলাদেশ বিনা উইকেটে ৩৬ রান তুলেছে। শেরে বাংলা স্টেডিয়ামের মন্থর উইকেটে বল থেমে আসায় সহজাত ব্যাটিংটা করতে পারছেন না দুই ওপেনার লিটন (২০ বলে ২২*) ও নাঈম (২১ বলে ২১*)।
এর আগে…
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৪টায়।
বাংলাদেশ দল
লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড দল
রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, ডগ ব্রাসওয়েল, এজাজ প্যাটেল, বেন সিয়ার্স ও হামিশ ব্যানেট।