ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাঞ্জশিরে মাসুদ বাহিনীর মুখপাত্র ফাহিম দাশতি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকা আহমেদ মাসুদের জাতীয় প্রতিরোধ ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাশতি এবং আহমেদ শাহ মাসুদের ভাগ্নে জেনারেল আব্দুল ওয়াদুদ জারা তালেবানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।

আহমেদ মাসুদের নেতৃত্বাধীন জাতীয় প্রতিরোধ ফ্রন্ট রোববার রাতে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ফ্রন্ট এখনো পাঞ্জশির উপত্যকায় তালেবানের আধিপত্য মেনে নেয়নি। খবর রুশ বার্তা সংস্থা তাসের।

ফাহিম দাশতি আফগানিস্তানে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, আহমেদ শাহ মাসুদের এক সময়কার প্রেস সচিব এবং আফগানিস্তান সাংবাদিক ইউনিয়ের সাবেক সভাপতি।

ফাহিম দাশতি ও জেনারেল ওয়াদুদ কীভাবে নিহত হয়েছেন তা স্পষ্ট নয়, তবে তারা একটি হামলায় একসঙ্গে নিহত হয়েছেন।

আহমেদ মাসুদ এক টুইটার বার্তায় লিখেছেন, আহমেদ শাহ মাসুদের ওপর হামলায় ফাহিম দাশতির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এবার পাঞ্জশিরে আরেক হামলায় তিনি প্রাণ হারালেন।

২০০১ সালে দুই তালেবান সদস্যের আত্মঘাতী হামলায় পাঞ্জশিরের সিংহ হিসেবে পরিচিত আহমেদ শাহ মাসুদ নিহত হন।

হামলাকারীরা সাংবাদিক পরিচয়ে মাসুদের সাক্ষাৎকার নিতে গিয়েছিল। ওই হামলায় ফাহিম দাশতি আহত হয়েছিলেন।

আফগানিস্তানে রুশ বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মুজাহিদ নেতা আহমেদ শাহ মাসুদ এবং তিনি পাঞ্জশিরে রুশ বাহিনীর আধিপত্য মেনে নেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102