ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কানাডার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত
জাস্টিন ট্রুডো। ফাইল ছবি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। তিনি নির্বাচনী প্রচারণার সময় এই পরিস্থিতিতে পরেন বলে জানা যায়।

আন্তর্জাতিক একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, ওন্টারিওর লন্ডনে নির্বাচনী প্রচারণার জন্য বের হন ট্রুডো। পরে সেখানের থাকা বিক্ষোভকারীরা তাকে ঘিরে ফেলে এবং পাথর নিক্ষেপ করা শুরু করে। তারা ট্রুডোর উদ্দেশে অপমানজনক কথাবার্তাও বলেন।

এক পর্যায়ে ট্রুডোকে নিরাপত্তা দিতে এগিয়ে আসে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। নিরাপদে ওই স্থান থেকে বের হয়ে বাসে করে চালে যান তিনি।

ঘটনা সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘তার শরীরে হয়তো পাথরের আঘাত লেগেছে।’ আপনি এ বিষয়ে নিশ্চিত কী না জানতে চাইলে ট্রুডো বলেন, ‘তাতে কী আসে যায়?’ পরে ট্রুডো মজা করে বলেন, ‌‘কয়েক বছর আগে আমার জীবনে এমন কেউ ছিল যে আমাকে লক্ষ্য করে কুমড়ার বীজ ছুঁড়তো।’

ঘটনাস্থলে হাজির কয়েকজন সংবাদকর্মীর শরীরে পাথর লেগেছে। তবে তারা আহত হননি বলে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102