ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামীতে ফেল করলে দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে; নুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯ বার পঠিত
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

গত দুটি জাতীয় নির্বাচনে আমরা দু’বার ফেল করেছি। আগামীতে ফেল করলে দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।

নুরুল হক নুর বলেন, জিয়াউর রহমানের অবদান অস্বীকার করা যাবে না। সুষ্ঠু নির্বাচনের দাবিকে ভিন্নখাতে নিতে জিয়াউর রহমানের নামে মুখোরোচক ইস্যু ছেড়ে দিয়েছে সরকার।

এ সময় শেখ কামালের জন্মদিন পালনের বিষয়ে প্রশ্ন তুলে নুর বলেন, খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন থেকে সরে আসলেও ওই মাসে শেখ কামালের জন্মদিন কিভাবে পালন করছে সরকার?

আলোচনায় সরকারের সার্বিক কর্মকাণ্ডের সমালোচনা করে ডাকসুর সাবেক ভিপি আন্দোলনের আহ্বান জানান। বলেন, ‘আমরা যদি আন্দোলন করতে পারি, পুলিশ ও প্রশাসন ও আমাদের বিপক্ষে দাঁড়াবে না। যার যার ব্যানারে থেকে একই ইস্যুতে আন্দোলন করতে হবে।’

সামনে নির্বাচন কমিশন গঠন ইস্যুসহ বিভিন্ন ইস্যু আসছে। এসব ইস্যু কাজে লাগাতে না পারলে দেশ রাজতন্ত্রে প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন নুর।

আন্দোলনে জ্যেষ্ঠ নেতাদের মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটি দলের সিনিয়র নেতৃবৃন্দ আন্দোলনের মাঠে সামনে থাকবেন। গুলি করলে সবাই দাঁড়িয়ে যেতে হবে। এবার ভুল করলে ভয়াবহ পরিণতি হবে।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সরকার আতঙ্কে আছে। হুট করে মাঠে নামা যাবে না। প্রস্তুতি নিয়ে আমাদের নামতে হবে। মনোবল দুর্বল করবেন না। ভারতীয় পুতুল সরকার হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ ইব্রাহীম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102