ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইন্দোনেশিয়ার কারাগারে আগুন, নিহত অন্তত ৪১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুন লেগেছে। এখন পর্যন্ত সেখান থেকে ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে বানতেন প্রদেশের একটি কারাগারে আগুন লাগে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রিকা জানান, তাংগেরাং কারাগারের সি ব্লকে রাত ১ থেকে ২টার মধ‌্যে আগুন লাগে। সংশ্লিষ্টরা এখনও সেখানে কাজ করছেন। আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে।

তিনি জানান, মাদক সংক্রান্ত মামলার আসামিরা ওই ব্লকে ছিলেন। ওই ব্লকে ধারণ ক্ষমতা ১২২ জনের। তবে ধারণ ক্ষমতার অনেক বেশি আসামি সেখানে ছিলেন।

সরকারি তথ্য অনুযায়ী, রাজধানী জাকার্তার কাছে তানজেরাং কারাগারে দুই হাজারের বেশি বন্দী রয়েছে। সংখ্যাটি ধারণক্ষমতার চেয়ে ৬০০ বেশি।

কমপাস টিভির ভিডিওতে দমকলকর্মীদের ভবনটির ভয়াবহ আগুন দমনের চেষ্টা করতে দেখা যায়। টিভিতে বলা হয়, অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আটজন মারাত্মকভাবে ও ৭৩ জন সামান্য আহত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102