ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০ বার পঠিত

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই আরোহীর। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ২৮ ও ৩০ বছর হতে পারে।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাজধানী সুপার মার্কেট মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভার ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন দুর্ঘটনার শিকার হন। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102