ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা টাইগারদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ১৫ সদস্যের মূল দল ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি রিজার্ভ হিসেবে আরও দুজন খেলোয়াড়কে রাখা হয়েছে বিশ্বকাপ দলে।

প্রথমবারের মতো বিশ্বকাপে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় তার সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা প্রস্তুতি নিয়েই এবার মরুর বুকে পাড়ি দেবে টিম টাইগার্স। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরমেন্স দেখায় টিম বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেও জয়রথ ধরে রেখেছে মাহমুদউল্লাহবাহিনী। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। তাই সাম্প্রতিক পারফরমেন্সের সূত্র ধরেই দল ঘোষণা করা হয়েছে বলে নির্বাচকদের বক্তব্যে স্পষ্ট হয়েছে।

এদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেই না খেলার ঘোষণা দিয়েছেন দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। এই ড্যাশিং ওপেনার না থাকার ফলে বিশ্বকাপে ওপেনিংয়ে লিটনের সঙ্গী হিসেবে পছন্দের শীর্ষে মোহাম্মদ নাঈম। আফিফ-সোহানও নিয়মিতভাবেই জায়গা পেয়েছেন একাদশে।

এছাড়া সিনিয়র ক্রিকেটার হিসেবে রিয়াদ-সাকিব-মুশফিক-মুস্তাফিজ আর লিটন বড় ভরসা দলের। বোলিংয়ে মূল অস্ত্র মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে স্পিডস্টার তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন। অন্যদিকে দলের মূল স্পিন জাদুকর হিসেবে নাসুম আহমেদ এবং মেহেদী হাসানের ওপর ভরসা করেছে নির্বাচকরা। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রুবেল হোসেন এবং লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে রাখা হয়েছে। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া এই দল বিশ্বকাপে কেমন পারফরমেন্স করে তা দেখার অপেক্ষায় টাইগার সমর্থকরা।

আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। প্রথম রাউন্ডে টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। ‌’বি‌’ গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে সুপার-১২’র টিকিট।

বাংলাদেশের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে ওমানে। বাছাইপর্ব উতরে যেতে পারলে মূল পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ডকে। এছাড়া বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গেও খেলতে হবে টাইগারদের।

বাংলাদেশের বিশ্বকাপ দল:
লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নাঈম শেখ, সৌম্য সরকার ও শামীম পাটোয়ারী।

স্ট্যান্ডবাইঃ
রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102