ads
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কখনও বিশ্বকাপ খেলেননি এমন সাত ক্রিকেটার এবার বাংলাদেশ দলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫ বার পঠিত

আগে কখনও ক্রিকেটের কোনও বিশ্বকাপ টুর্নামেন্টই খেলেননি, এমন সাতজন ক্রিকেটার নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বে সিলেকশন প্যানেল বৃহস্পতিবার এই দলের সদস্যদের নাম ঘোষণা করেন।

টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ-সহ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমানের মতো শীর্ষ ক্রিকেটাররা সবাই দলে আছেন।

পেস বোলার হিসেবে আছেন তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন।

২০০৩ সালের পর এই প্রথম তামিম ইকবালকে ছাড়া কোনও বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে দলে জায়গা পেয়েছেন এমন সাতজন ক্রিকেটার যারা এখনও কোনও ফরম্যাটেই বিশ্বকাপ ক্রিকেট খেলেননি। এরা হলেন- নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম এবং শামীম পাটোয়ারী।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শেখ মেহেদী, নাসুম আহমেদ এবং শামীম পাটোয়ারী

এছাড়া, রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সাথে যোগ দেবেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। সূত্র: বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102