ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক বছর পর বৈঠকে আ. লীগের কেন্দ্রীয় কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত
ফাইল ছবি

এক বছর পর বৈঠকে বসেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বৈঠক থেকে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক স্থবিরতা কাটাতে সম্মেলনসহ নানা বার্তা আসবে বলে জানিয়েছে দলের নেতারা।

আওয়ামী লীগের সবশেষ কার্যনির্বাহী সংসদের বৈঠক হয়েছিল গত বছরের ৩ অক্টোবর।

করোনাভাইরাস মহামারি মধ্যে সেবার বৈঠক হয়েছিল সীমিত পরিসরে স্বল্প সংখ্যক সদস্যকে নিয়ে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সংসদে ৩২ সদস্য।

কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, কার্যনির্বাহী সংসদের আজকের বৈঠকে মোট ৫৩ জনের উপস্থিত থাকার কথা রয়েছে।

দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও অংশ নিচ্ছেন সভাপতিমণ্ডলীর ১০ সদস্য, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, আটজন সাংগঠনিক সম্পাদক, ১২ জন সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ১০ জন কার্যনির্বাহী সদস্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102