ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডাকাতি-ছিনতাইয়ের অভিযোগে সিআইডির এসআই রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০ বার পঠিত

ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে সিআইডির ঢাকা মহানগর পূর্ব বিভাগের উপ-পরিদর্শক (এসআই) বরখাস্তকৃত আকসাদুদ জামানের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন। এদিন বিমানবন্দর থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগের মামলায় এসআই আকসাদুদকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার রংপুরের মিঠাপুকুর এলাকা থেকে এসআই আকসাদুদ জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। লুটের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে সম্প্রতি তাকে বরখাস্ত করা হয়। ডিবি পরিচয়ে তিনি এক বিদেশগামী যাত্রীর কাছ থেকে পাঁচ হাজার ইউএস ডলার, দুই হাজার দিরহাম ও দুই হাজার টাকা, দুটি মোবাইলসহ কাপড়-চোপড় ভর্তি ব্যাগ ছিনিয়ে নেন। এ ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনা সদস্যও রয়েছেন বলে জানিয়েছে ডিবি।

এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। সে সময় ধরাছোঁয়ার বাইরে ছিলেন ‘মূলহোতা’ এসআই আকসাদুদ জামান। প্রায় এক বছর পর গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করে ডিবি ঢাকা উত্তরা বিভাগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102