ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মমতাকে চ্যালেঞ্জ জানাতে প্রিয়াংকাকে বেছে নিল বিজেপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে আইনজীবী প্রিয়াংকা ট্রিবেওয়ালকে বেছে নিয়েছে বিজেপি। শুক্রবার এই আসনসহ তিনটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দলটি।

ভবানীপুর উপনির্বাচন ছাড়াও শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন হওয়ার কথা রয়েছে ৩০ সেপ্টেম্বর। শমসেরগঞ্জে বিজেপির প্রার্থী করা হয়েছে মিলন ঘোষকে। অপরদিকে জঙ্গিপুরে বিজেপি প্রার্থী করেছে সুজিত দাসকে।

ভবানীপুরে বামদের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে শ্রীজীব বিশ্বাসকে। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এবার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে উপনির্বাচনে অংশ নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তাই এখন ভবানীপুরে উপনির্বাচন। সেখানে পদত্যাগ করেছেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ওই আসনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মমতাকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি শক্ত প্রার্থী দিয়েছে।

ভবানীপুর বিধানসভার উপ-নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন ব্যারাকপুরের বিজেপি সংসদ সদস্য অর্জুন সিং। এছাড়া ভবানীপুরের আটটি ওয়ার্ডে আটজন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের ওপরই দায়িত্ব থাকবে প্রিয়াঙ্কার হয়ে প্রচার চালানোর।

মমতার প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা রাজ্য বিজেপিতে নানা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় আইনজীবী হিসেবে লড়েছেন তিনি।

বিধানসভা ভোটে এন্টালি থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেবার তিনি হেরে যান।

২০১৪ সালে বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল যোগ দিয়েছিলেন বিজেপিতে। তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়েই তার এই যোগদান। তিনি বিজেপি যুব মোর্চার গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তবে শোচনীয় পরাজয় হয় তার। এ কারণে এবার তাকে মনোনায়ন দেওয়া হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102