ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত

করোনা সংক্রমণ বাড়লে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, ‘সংক্রমণের হার আশঙ্কানকভাবে বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পরামর্শ দিবে মন্ত্রণালয়।’

এ সময় মন্ত্রী বলেন, ‘তিতুমীর কলেজ কেন্দ্রে ৪ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। তবে, অনুপস্থিতির হার বেশি। যেহেতু পরীক্ষার্থীরা সবাই প্রাপ্তবয়স্ক তাই জনসমাগম যেন কম হয় সেজন্য আমরা অভিভাবকদের আসতে নিষেধ করেছিলাম, তারপরও তারা এসেছেন।’

এদিকে, সংক্রমণের হার কমায় সবকিছু ঠিকঠাক চলছে। টিকা কার্যক্রম ও লকডাউন দেয়ার এমন সুফল পাওয়া গেছে বলে জানান তিনি।

গণটিকা কার্যক্রম এবং টিকা আসা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘গণটিকা কার্যক্রম চলমান রয়েছে। প্রতি সপ্তাহে টিকা পাওয়ার শিডিউল হয়েছে। এই মাসে ৪টা শিডিউল। আগামী তিন মাসে প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে। শিডিউল অনুযায়ী আসলে টিকা কার্যক্রমের আরো অগ্রগতি হবে।’

১২ বছরের বেশি বয়সীদের টিকা দেয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনও আসেনি বলেও জানান মন্ত্রী। তবে, শিগগিরই ফাইজারের টিকা প্রয়োগ শুরু হবে বলে নিশ্চিত করেছেন জাহিদ মালেক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102