ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোনালদোকে বরণে প্রস্তুত ওল্ড ট্র্যাফোর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

রোনালদো যুগ শুরু হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে। শনিবার (১১ সেপ্টেম্বর) নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচ দিয়ে রেড ডেভিলদের জার্সিতে দ্বিতীয়বারের মতো অভিষেক হতে যাচ্ছে সিআর সেভেনের। ম্যাচটি শুরু হচ্ছে আর কিছুক্ষণ পরই, বাংলাদেশ সময় রাত ৮টায়।

এদিকে, পর্তুগিজ রাজপুত্রকে বরণে প্রস্তুত ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড ময়দান। ফুটবল বিষয়ক ওয়েবসাইট মার্কার প্রতিবেদনে দেখা গেছে, ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই দর্শকে পরিপূর্ণ হয়ে যায় ওল্ড ট্র্যাফোর্ড। আর সবার গায়েই প্রিয় সিআরসেভেনের জার্সি।

প্রিয় তারকার অভিষেকের মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকতে মুখিয়ে ভক্ত-সমর্থকরা।

রাজা ফিরেছেন তার পুরনো ঠিকানায়। প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পা রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্যার অ্যালেক্স ফার্গুসনের ছোয়ায় নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়।

প্রিয় গুরুর কাছে তাই ঋণ শোধ হওয়ার নয় সিআর সেভেনের। পুরনো ঠিকানায় এসেছেন তাও কয়েকদিন পেরিয়ে গেছে। সমর্থকদের আর তর সইছে না রোনালদোকে মাঠে দেখার। এরইমধ্যে পিএসজিতে অভিষেক হয়ে গেছে মেসির। তাহলে রোনালদো নামবেন কবে?

সবার অপেক্ষা শেষ হচ্ছে নিউক্যাসেল ম্যাচেই। এ ম্যাচেই ৭ নম্বর জার্সিতে পুরোনো সাম্রাজ্যে আবারও রাজত্ব শুরু করবেন রোনালদো। ক্যারিয়ারে আজ যা অর্জন তার ভিত্তিটা যে হয়েছিল ইউনাইটডেই। এখন পর্যন্ত বিভিন্ন দেশের লিগে ৭ বার শিরোপা জয়ের স্মৃতি আছে রোনালদোর। এর মধ্যে তিনটিই ইউনাইটেডের হয়ে। দু’বার রিয়াল মাদ্রিদ আর দুটি উপহার দিয়েছেন য়্যুভেন্তাসকে।

ইউনাইটেডের হয়ে দ্বিতীয় ইনিংসে আরও শিরোপা জিততে চান রোনালদো। সোলশায়ারও খুশি এমন হীরা পেয়ে। গেল মৌসুমে রানার্সআপ। এ মৌসুমে ২০১২-১৩ সালের পর থেকে ইপিএলের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘোচাতে চায় ইউনাইটেড। ২০ বারের লিগ চ্যাম্পিয়নরা তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে।

প্রথম দফায় ১৯৬ ম্যাচে ৮৪ গোল ইউনাইটেডের জার্সিতে করেছেন রোনালদো। এবার শুরু থেকেই গোলের বন্যা বইয়ে দিতে চান রোনালদো। নিউক্যাসেল ম্যাচে সম্ভাব্য ৪-২-৩-১ ফরমেশনে খেলার পরিকল্পনা কোচ সোলশায়ারের। শেষ ম্যাচে ম্যাসন গ্রিনউডের গোলে কোনো রকমে উলভসকে হারিয়েছিল ইউনাইটেড। নিউক্যাসেল ম্যাচে বড় জয়ের লক্ষ্য দলের।

ইনজুরি আছে রাশফোর্ডের। অনিশ্চয়তা আছে ডিন হেন্ডারসন, স্কট ম্যাকটমিন, অ্যালেক্স টেলস ও জেডন সাঞ্চোর খেলা নিয়ে। নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না ফ্রেড। নিউক্যাসেলের বিপক্ষে ২৬ বারের দেখায় ১৬ জয় নিয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102