ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় আরও ৩০১ ডেঙ্গু রোগী হাসপাতালে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০১ জন। শুধু ঢাকার মধ্যেই যার সংখ্যা ২৫৩ জন আর অন্যান্য বিভাগগুলোতে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৮ জন।

শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের হাসপাতালগুলো ডেঙ্গু সন্দেহে ভর্তি আছেন এক হাজার ২৭১ জন রোগী। যার মধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮৩ জন এবং অন্যান্য বিভাগগুলোতে ভর্তি আছেন ১৮৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত (১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর) বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৩ হাজার ৫৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭০৮ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। এদের মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে ও ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৮ জন মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102