ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুল-কলেজে ফিরেছে প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

প্রায় দেড় বছর পর খুলেছে স্কুল-কলেজ-মাদরাসা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে প্রবেশ করানো হচ্ছে।

আর এতোদিন পর স্কুলে আসতে পেরে আনন্দের কমতি নেই শিক্ষার্থীদের। অভিভাবকদের মধ্যে উচ্ছাস থাকলেও রয়েছে কিছুটা ভয়-ভীতি।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে পুরান ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় অভিভাবকেরা তাদের মেয়েদের নিয়ে স্কুলে এসেছেন। স্কুলের ফটকে হ্যান্ড স্যানিটাইজ এবং তাপমাত্রা মেপে প্রবেশ করানো হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে একেক দিন একেক শ্রেণির ক্লাস করানো হবে প্রতিষ্ঠানগুলোয়। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস স্কুলে এদিন প্রথম, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির ক্লাস করোনো হচ্ছে।

স্কুলের ফটকে একজন কর্মচারী শিক্ষার্থীদের হাত স্যানিটাইজ এবং ইনফারেড থার্মোমিটার দিয়ে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপছেন আরেক কর্মচারী। শিক্ষার্থীদের হাত স্যানিটাইজ করার দায়িত্বে রাজু জানান, কর্তৃপক্ষের নির্দেশনা অনু্যায়ী প্রতিদিন স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো পালন করা হবে। এতোদিন পর শিক্ষার্থীদের সাথে বেশ ভালোই লাগছে বলে জানান রাজু।

বাবার সাথে দেড় বছর পর স্কুলে এসেছে প্রথম শ্রেণির শিক্ষার্থী আফরিনা। এতোদিন পর স্কুলে এসে খুশি সে। বাবা গেন্ডারিয়ার আকতার হোসেন বলেন, এখন যা নিয়ম কানুম দেখছি তাতে ভালো লাগছে। সরকার যেভাবে বলেছে সেভাবে মেনে চললে নিরাপদ।

নোটিশ দিয়ে স্কুলের সামনে অভিভাবকদের ভিড় না করার অনুরোধ জানানো হলেও সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস স্কুল এন্ড কলেজের ফটকের সামনে অভিভাবকদের জটলা করতে দেখা যায়।

বিশেষ করে প্রথম শ্রেণির ছুটির পর শিক্ষার্থীদের নিতে অভিভাবকদের জটালা স্বাস্থ্যবিধির উপেক্ষা করতে দেখা যায়।

অভিভাবকদের দাবি, ছোট বাচ্চাদের নিতে অভিভাবকদের আসতে হয়। এজন্য আরও নিয়ম পালন করতে হবে।

প্রথম শ্রেণির শিক্ষার্থী অরশির মা জলি জানান, এভাবে চললে রিস্কের মধ্যে পড়ে যেতে হবে।

এদিকে স্কুল শেষে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের নিজেদের বন্ধুদের সাথে আনন্দেের সাথে কিছুটা সময় কাটাতেও দেখা গেছে।

পুরান ঢাকার ঢাকা মহানগর মহিলা কলেজ, গভমেন্ট মুসলিম কলেজে শিক্ষার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে প্রতিষ্ঠানে আসতে দেখা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102