ads
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যাব: সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট দল সামনে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবারের বিশ্বকাপ মিশন । তবে তার আগে দলের সেরা তারকা সাকিবের চোখ আইপিএলে।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের বাকি অংশে যোগ দিতে কয়েক দিনের মধ্যেই দেশ ছাড়বেন তিনি।
বিশ্বকাপের ভেন্যুগুলোতেই চলবে আইপিএল যুদ্ধ। কন্ডিশন, উইকেট সবই এক। তাই বিশ্বকাপের আগে আইপিএল কেমন কাজে লাগবে সে প্রশ্ন উঠতেই পারে। শনিবার রাতে ঢাকায় একটি টাইলস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সময় সাকিব জবাব দিলেন সেই প্রশ্নের।

বললেন, ‘আশা করি আইপিএলে খেলা বিশ্বকাপে সাহায্য করবে। সেই অভিজ্ঞতা আমরা দলের সবার সঙ্গে ভাগাভাগি করতে পারব; আমি পারব, মোস্তাফিজ পারবে। আটটি আইপিএল দলে আমরা দু’জন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, খেলোয়াড়দের ভাবনা কেমন, বিশ্বকাপ নিয়ে কীভাবে ভাবছে অন্য দেশের খেলোয়াড়রা— এসব সম্পর্কে ধারণা হবে, যা সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করে নেব। ’

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সাকিব বললেন, ‘আমাদের প্রস্তুতিটি খুবই ভালো হয়েছে। গত তিনটি সিরিজ আমরা জিতেছি। উইকেট নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। একটা দল যখন জিততে থাকে, জয়ের মানসিকতা থাকে, তা অন্য পর্যায়ের আত্মবিশ্বাস জোগায়। অনেক ভালো খেলেও ম্যাচ হারলে আত্মবিশ্বাস থাকে না। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বিশ্বকাপে যেতে চাই। এখানকার উইকেট-কন্ডিশন ওখানে খুব বেশি প্রভাব ফেলবে না। আমাদের জয়ের মানসিকতা তৈরি হয়েছে। আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাব। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102