ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অযথা ভিড় করবেন না : গণশিক্ষা প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বাইরে বা প্রধান গেট সংলগ্ন স্থানে অভিভাবকদের অযথা জটলা না করার অনুরোধ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

আজ রবিবার মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ অনুরোধ করেন। প্রতিমন্ত্রী বলেন, ‌‘অনেকদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা আনন্দিত। তারা শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদানে অংশ নিয়েছে। নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে, মাস্ক পড়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষও তাদের হ্যান্ড থার্মাল দিয়ে তাপমাত্রা মেপে দেখছেন। মনে হচ্ছে, সেই পুরোনো পরিবেশ ফিরে এসেছে।’

তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আমাদের মনিটরিং টিম কাজ করছে। তাছাড়া শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হচ্ছে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কারের জন্য। তবে করোনা পরিস্থিতি এখনো সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। তাই অভিভাবকদের বলব, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অযথা ভিড় করবেন না। শিক্ষার্থীরা যেমন শারীরিক দূরুত্ব মানছে, আপনারাও সেটা মেনে চলুন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102