ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুয়া মোবাইল না দেওয়ায় স্কুলশিক্ষার্থীর ‘আত্মহত্যা’!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫ বার পঠিত

শনিবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ স্থানীয় আধুনিক হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

টাঙাইলের ঘাটাইল উপজেলার হোসেন নগর গ্রামের ফজলুর রহমান খান ও আবেদা সুলতানা খান দম্পতির একমাত্র সন্তান আবির। পরিবারটি বর্তমানে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আমতলী এলাকায় থাকে। ফজলুর গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার ও মা আবেদা পল্লি বিদ্যুতের বিলিং সহকারী হিসেবে নবাবগঞ্জে কর্মরত।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া উল্লেখ করেন, আবির মোবাইলে গেমস খেলায় আসক্ত ছিল। গতকাল দুপুরে তার বাবা তাকে স্কুলের ছাত্র হোস্টেলে দিয়ে আসেন। এরপর বিকেলে হোস্টেলের কাজের বুয়ার কাছে সে ফোন চায় বাড়িতে কথা বলবে বলে। তবে বুয়া ফোন না দিলে সে বুয়াকে বলে, ফোন যেহেতু দিবেন না তাহলে আমার বাড়িতে ফোন দিয়ে বলেন আমার লাশ নিয়ে যেতে।

সুরতহাল প্রতিবেদনে প্রাথমিক তদন্তে আরো উল্লেখ করা হয়, এরপর ওই কাজের বুয়া দৌঁড়ে নিচে গিয়ে শিক্ষকদের জানালে পরে তারা সপ্তম তলার ৭০১ নম্বর রুমে গিয়ে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা পেচিয়ে খাটের উপর অচেতন অবস্থায় কাত হয়ে বসা অবস্থায় দেখতে পায় বলে দাবি করেছে। তখন তারা তাকে সেখান থেকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করা হয়। তার গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ রয়েছে। এছাড়া মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল মর্গে আবিরের বাবা ব্যাংক কর্মকর্তা মো. ফজলুর রহমান খান বলেন, শনিবার আমিই তাকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসি। সন্ধ্যায় আবার হোস্টেল থেকে ফোন দিয়ে জানানো হয় আবিরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তিনি রাত সাড়ে নয়টার দিকে উত্তরা আধুনিক হাসপাতালে গিয়ে ছেলের লাশ দেখতে পান। ছেলের মৃত্যুটি অস্বাভাবিক বলে দাবি করেন তিনি।

আবিরের মা আবিদা বলেন, বাসায় থেকে চলে আসার সময়ও সব কিছু ভালোই ছিলো তার। তার মোবাইল ফোনটিও বন্ধ করে বাসায় রেখে বাবার সাথে চলে আসল। সে যে আত্মহত্যা করবে সে রকমও তো কিছুই মনে হয় না। সে আত্মহত্যা করার মত ছেলেও না।

এদিকে হাসপাতাল মর্গে শাহীন স্কুল এন্ড কলেজের শাখা পরিচালক মো. বকুল মিয়া বলেন, শনিবার দুপুরে সে বাবার সাথে হোস্টেলে আসে। এরপর তার বাবা চলে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে হোস্টেল থেকে তাকে খবর দেয়া হয় সপ্তম তলায় ৭০১ নম্বর রুমে গলায় গামছা পেছানো অবস্থায় জানালার গ্রিলের সাথে কাত হয়ে অচেতন অবস্থায় বসে আছে আবির। পরে কাজের বুয়া তাকে দেখতে পেয়ে সবাইকে খবর দিলে আবিরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102