ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলের পর এবার খুললো মেডিক্যাল কলেজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫ বার পঠিত

দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (সোমবার) থেকে চট্টগ্রামেও সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট খুলেছে। সরকারি নির্দেশনা মেনে এসব শিক্ষা প্রতিষ্ঠান চালু করার কথা জানিয়েছেন মেডিক্যাল অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার।

তিনি বলেন, কলেজ খোলার ব্যাপারে আমাদের সব প্রস্তুতি রয়েছে। সরকারি মেডিক্যাল কলেজের পাশাপাশি বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও মেডিক্যাল কলেজগুলোতে জুমের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডা. সাহেনা বলেন, শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে কাজ চলছে। এখন পর্যন্ত বেশিরভাগ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ সম্পন্ন করেছে। আর কিছুদিনের মধ্যেই সকল শিক্ষার্থী টিকার আওতায় এসে যাবে।

সরকারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাড়াও বেসরকারি ইউএসটিসির ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস, বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ, সাউদার্ন মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ, মেরিন সিটি মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজেও পাঠদান শুরু হচ্ছে বলে জানা গেছে ।

চমেক সূত্রে জানা যায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে এমবিবিএস ১ম বর্ষ (২০২০-২১), ২য় বর্ষ (২০১৯-২০), ৫ম বর্ষ (২০১৬-১৭) ও বিডিএস ১ম বর্ষ (২০১৯-২০), ২য় বর্ষ (২০১৮-১৯), শেষ বর্ষ (২০১৬-১৭) এর শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস শুরু হয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর থেকে হোস্টেল খুলে দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102